অসীম বেদনায় কাঁদে মদিনাবাসী।
নিভিয়া গেল চাঁদের মুখের হাসি।।
শোকের বাদল আছড়ে পড়ে
কাঁদছে মরুর বুকের ‘পরে,
ব্যথার তুফানে আরব গেল ভাসি।।
গোলাব-বাগে গুল নাহি আজ
কাঁদিছে বুলবুলি।
ছাইল আকাশ অন্ধকারে
মরু সাহারার ধূলি।
তরুলতা বনের পাখি
কোথায় হোসেন? কইছে ডাকি,
পড়ছে ঝরে তারার রাশি।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
রহমান জুয়েল
শুভ জন্মদিন! 🎈
জালাল উদ্দিন রুমি
শুভ জন্মদিন! 🎈