পাষাণ-গিরির বাঁধন টুটে
নির্ঝরিণী আয় নেমে আয়।
ডাকছে উদার নীল পারাবার
আয় তটিনী আয় নেমে আয়।।
বেলাভূমে আছড়ে পড়ে
কাঁদছে সাগর তোরই তরে,
তরঙ্গেরই নূপুর পরে
জল-নটিনী আয় নেমে আয়।।
দুই ধারে তোর জল ছিটিয়ে
ফুল ফুটিয়ে আয় নেমে আয়,
শ্যামল তৃণে চঞ্চল অঞ্চল লুটিয়ে
আয় নেমে আয়।।
সজল যে তোর চোখের চাওয়ায়
সাগর জলে জোয়ার জাগায়-
সেই নয়নের স্বপন দিয়ে
বন-হরিণী আয় নেমে আয়।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন