পিও শারাব পিও!
তোরে দীর্ঘ সে কাল গোরে হবে ঘুমাতে।
সে তিমির-পুরে
তোর বন্ধু স্বজন প্রিয়া রবে না সাথে।।
পিও নিমেষ-মধু!
পুনঃ গাহিব না কাল আজি যে গীত গাহি।
শোনো শোনো মোর গান-
‘রাতে শুকাল যে গুল হাসিবে না সে প্রাতে।।’
ওরা কহিছে সদাই-
‘পাবি মোহিনী হুরি’, শোনো আমার বাণী-
‘ওরে মধুরতর
এই আঙুর-পানি এই পানশালাতে।।
ধর নগ্দা যা পাস্’,
মিছে রসনে বসে বাকি পাওনা-আশায়,
দূরে মৃদং বাজে
শুধু ফাঁকা আওয়াজে তোর মন ভোলাতে।।’
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন