পিয়া পাপিয়া পিয়া বোলে।
‘পিউ পিউ পিউ কাঁহা’
পাপিয়া পিয়া বোলে।।
সে পিয়া-পিয়া সুরে
বাদল ঝুরে,
নদী-তরঙ্গ দোলে।
কূলে কূলে কুলুকুলু
নদী-তরঙ্গ দোলে।।
ফুটিল দল মেলি
কেতকী, বেলি,
শিখী পেখম খোলে।।
দুলে দুলে দুলে নেচে
শিখী পেখম খোলে।।
পিয়ায় যারা নাহি পেল হেথায়, তাহারা কি
এসেছে ধরায় পুন হইয়া পাপিয়া পাখি?
দেখিয়া ঘরে ঘরে তরুণীর কালো আঁখি
‘পিউ কাঁহা পিউ কাঁহা’ আজিও উঠিছে ডাকি!
পিয়া পাপিয়া পিয়া বোলে।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন