পিয়াসী প্রাণ তারে চায়,
এনে দে তায়।
জনম জনম বিরহী প্রাণ মম
সাথিহীন পাখি-সম কাঁদিয়া বেড়ায়।।
চাঁদের দীপ জ্বালি খুঁজিছে আকাশ তারে,
না পেয়ে তাহার দিশা কাঁদে সে বাদল-ধারে।
ঝরে আভিমানে ফুল তারে না-দেখতে পেয়ে,
বহে কাঁদন-নদী পাষাণ-গিরি বেয়ে।
আসিব বলে সে গেছে চলে
(আমি) আজো আছি বেঁচে তারি আশায়।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন