পলাশ ফুলের মউ পিয়ে ঐ
বউ-কথা-কও উঠল ডেকে।
শিস দিয়ে যায় উদাস হাওয়া
নেবু-ফুলের আতর মেখে।।
এমন পূর্ণ চাঁদের রাতি
নেই গো সাথে জাগার সাথি,
ফুল-হারা মোর কুঞ্জ-বীথি
কাঁটার স্মৃতি গেছে রেখে।।
শূন্য মনে একলা গুনি
কান্না-হাসির পান্না-চুনি,
বিদায়-বেলার বাঁশি শুনি
আসছে ভেসে ওপার থেকে।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন