প্রিয়া গেছে কবে পরদেশ
পিউ কাহাঁ ডাকে পাপিয়া।
দোয়েল শ্যামার শিসে তারই
হুতাশ উঠিছে ছাপিয়া।।
পাতার আড়ালে মুখ ঢাকি
মুহু মুহু কুহু ওঠে ডাকি,
বাজে ধ্বনি তারই উহু উহু
বিরহী পরান ব্যাপিয়া।।
‘বৌ কথা কও’ পাখি ডাকে,
কেন মনে পড়ে যায় তাকে,
কথা কও বউ ডাকিত সে
নিশীথ উঠিত কাঁপিয়া।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব