প্রিয় তব গলে দোলে যে হার কুড়িয়ে পাওয়া,
ও যে হার নহে, হৃদয় মোর হারিয়ে যাওয়া।।
তোমারি মতন যেন কাহার সনে
সেদিন পথে চোখাচোখি হলো গোপনে,
মন চকিতে হরিল যে সেই চকিত চাওয়া।।
ছিল চৈতালি সাঁঝ, তাহে পথ নিরালা,
ছিনু একেলা আমি, চলে একেলা বালা,
বহে ঝিরিঝিরি ধীরি-ধীরি চৈতী-হাওয়া।।
চাহিল সে মুখে মোর ঘোমটা তুলে,
তার নয়নে ও ঘটে জল উঠিল দুলে,-
আমি চেয়ে দেখি মোর আঁখি সলিল-ছাওয়া।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন