রাখ রাখ রাঙা পায়
হে শ্যামরায়!
ভুলে গৃহ স্বজন সবই সঁপেছি তোমায়।।
সংসার মরু ঘোর, নাহি তরু ছায়া,
নব নীরদ শ্যাম, আনো মেঘ-মায়া,
আনন্দ-নীপবনে নন্দ-দুলাল এস
বাহও উজান হরি অশ্রুর যমুনায়।।
একা জীবন মোর গহন ঘন ঘোর
এসো এ বনে বনমালী গোপ-কিশোর,
কুঞ্জ রচেছি দুখ-শোক তমাল-ছায়।
প্রেম-প্রীতির গোপী চন্দন শুকায়ে যায়।।
দারা সুত প্রিয়জন, হরি হে নাহি চাই,
পদ্মা-পলাশ-আঁখি যদি দেখিতে পাই।
রাখাল-রাজা এসো, এসো হে ঋষিকেশ,
গোকুলে লহ ডাকি, অকূলে ভাসি, হায়।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন