রাঙা মাটির পথে লো
মাদল বাজে বাজে বাঁশের বাঁশি।
বাঁশী বাজে বুকের মাঝে লো,
মন লাগে না কাজে লো,
রইতে নারি ঘরে ওলো প্রাণ হলো উদাসী লো।।
মাদলীয়ার তালে তালে অঙ্গ ওঠে দুলে,
দোল লাগে শাল-পিয়াল বনে নোটন খোঁপার ফুলে।
মহুয়া বনে লুটিয়ে পরে মাতাল চাঁদের হাসি লো।।
চোখে ভালো লাগে যাকে
তারে দেখবো পথের বাঁকে,
তার চাঁচড় কেশে বেঁধে দেবো ঝুমকো জবার ফুল,
তার গলার মালার কুসুম কেড়ে করব কানের দুল।
তার নাচের তালের ইশারাতে বলব, ভালোবাসি লো।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন