রাস-মঞ্চোপরি দোলে মুরলীধারী
নটবর সুন্দর শ্যাম।
নবঘন শ্যামল লাবণি ঢলঢল,
অবনি টলমল টলে অবিরাম।।
দোলে যমুনা-জল রাধা গোপিনী-দল,
কদম-তমাল তরু দোলে,
নাচে ধেনু বেণু-রবে ময়ূর-ময়ূরী সবে,
দোলে হলধর বলরাম।।
দোলে চরাচর ব্রহ্মা বিষ্ণু হর
সুর অসুর নর দোলে,
প্রেম-প্রীতি স্নেহ হৃদি প্রাণ দেহ-
বন গৃহ প্রান্তর দোলে,
প্রেম-বিগলিতা বিশাখা ললিতা
দোলে শ্রীদাম সুদাম।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন