রেশমি চুড়ির তালে কৃষ্ণ-চূড়ার ডালে
পিউ কাঁহা পিউ কাঁহা ডেকে ওঠে পাপিয়া।
আঙিনায় ফুল-গাছে প্রজাপতি নাচে
ফেরে মুখের কাছে আদর যাচিয়া।।
দুলে দুলে বনলতা কহিতে চাহে কথা
বাজে তারি আকুলতা কানন ছাপিয়া।।
শ্যামলী-কিশোরী মেয়ে
থাকে দূর-নভে চেয়ে,
কালো মেঘ আসে ধেয়ে
গগন ব্যাপিয়া।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন