কাজী নজরুল ইসলাম

কবিতা - রংমহলের রংমশাল মোরা আমরা রূপের দীপালি

কাজী নজরুল ইসলাম
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ গান

রংমহলের রংমশাল মোরা আমরা রূপের দীপালি।
রূপের কাননে আমরা ফুলদল কুন্দ মল্লিকা শেফালি।।

রূপের দেউলে আমি পূজারিণী
রূপের হাটে মোর নিতি বিকিকিনি,
নৌবতে আমি প্রাতে আশাবরী,
আমি সাঁঝে কাঁদি ভূপালী।।

আমি শরম-রাঙা চোখের নেশা,
লাল শারাব আমি আঙুর-পেষা,
আঁখিজলে গাঁথা আমি মোতি-মালা,
দীপাধারে মোরা প্রাণ জ্বালি।।

পরে পড়বো
১৭৪
মন্তব্য করতে ক্লিক করুন