সাগর হতে চুরি ডাগর তব আঁখি
গভীর চাহনিতে করুণা মাখামাখি।।
শফরী সম তাহে ভাসিছে আঁখি-তারা,
তাহারি লোভে যেন উড়িছে ভুরু-পাখি।।
দুলে তরঙ্গ তাহে কভু ঘোর কভু ধীরে
আঁখির লীলা হেরি আঁখিতে আঁখি রাখি।।
ভীরু হরিণ চোখে অশনি হানো কেন,
শারাব-পিয়ালাতে জহর কেন সাকি।।
আঁখির ঝিনুকে কবে ফিলবে প্রেম-মোতি,
ডুবিবে আঁখি-নীরে সেদিনের নাহি বাকি।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব