সাহারাতে ফুটল রে
রঙিন গুলে-লালা।
সেই ফুলেরই খোশবুতে
আজ দুনিয়া মাতোয়ালা।।
সে ফুল নিয়ে কাড়াকাড়ি
চাঁদ-সুরুজ গ্রহ-তারায়,
ঝুঁকে পড়ে চুমে সে ফুল
নীল গগন নিরালা।।
সেই ফুলেরই রওশনীতে
আরশ কুর্সী রওশন,
সেই ফুলেরই রঙ লেগে
আজ ত্রিভুবন উজাল।।
সেই ফুলেরই গুলিস্তানে
আসে লাখো পাখি,
সে ফুলেরে ধরতে বুকে দোলে রে ডাল-পাল।।
চাহে সে ফুল জ্বীন্ ও ইনসান
হুর পরী ফেরেশ্তায়,
ফকীর দরবেশ বাদশা চাহে
করতে গলে মাল।।
চেনে রসিক ভোম্রা বুলবুল
সেই ফুলের ঠিকানা,
কেউ বলে হযরত মোহাম্মদ
কেউ বা কমলিওয়াল।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন