সে চলে গেছে বলে কি গো
স্মৃতিও হায় যায় ভোলা। (হায়)
ওগো মনে হলে তার কথা
মর্মে সে মোর দেয় দোলা।।
ঐ প্রতিটি ধূলি-কণায়
আছে তার ছোঁওয়া লেগে হেথায়,
আজো তাহারি আসার আশায়
রাখি মোর ঘরের সব দ্বার খোলা।।
হেথা সে এসেছিল যবে
ঘর ভরেছিল ফুল-উৎসবে,
মোর কাজ ছিল শুধু ভবে
তার হার গাঁথা আর ফুল তোলা।।
সে নাই বলে বেশি করে
শুধু তার কথাই মনে পড়ে,
হেরি তার ছবি ভুবন ভরে
তারে ভুলিতে মিছে বলা।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন