সে দিনো প্রভাতে রাতুল শোভাতে
হেসেছে বুকে মোর চারু-হাসিনী।
পরেছ খোঁপাতে আমার দেওয়া ফুল
সে কি গো সবি ভুল বিজন-বাসিনী।।
যেচেছ কত না আদর সোহাগ
ক্ষণে অভিমান ক্ষণে অনুরাগ,
কত প্রিয় নামে ডেকেছ আমারে
সে কি গেছ ভুলে মধু-ভাষিণী।।
আমার আশা সাধ সাধনা সুখ হাসি
তোমার সাথে প্রিয় গিয়াছে সব ভাসি।
কেন ফেলে দিলে নিরাশার কূলে,
কোন অপরাধে বলো উদাসিনী।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন