সেই পুরানো সুরে আবার গান গেয়ে কে যায় নিতি।
গেয়েছিল এমনই সুরে একদা এক অতিথি।।
কণ্ঠে তাহার এমনি মায়া প্রাণ-মাখানো এমনি,
গাইত হতাশ তরুণ পথিক, এমনই করুণ-গীতি।।
এনেছিল বাসন্তী রঙ তার ছোঁয়া আমার প্রাণে,
মুছে গেছে রঙের সে দাগ, কে জাগায় ফের তার স্মৃতি।।
চলে গেছে তাহার সাথে বসন্ত মোর অকালে,
ভরে গেছে ঝরা ফুলে শুকনো পাতায় বন-বীথি।।
ভুলিয়া ছিলাম ভালো তাই কি পুন কাঁদাতে
আসিল সে সিঁদুর-রাগে রাঙাতে সাঁঝের সিঁথি।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন