শাওন আসিল ফিরে সে ফিরে এল না।
বরষা ফুরায়ে গেল, আশা তবু গেল না।।
ধানি রং ঘাগরি, মেঘ-রং ওড়না
পরিতে আমারে মা গো অনুরোধ করো না,
কাজরীর কাজল মেঘ পথ পেল খুঁজিয়া
সে কি ফেরার পথ পেল না মা, পেল না।।
আমার বিদেশিরে খুঁজিতে অনুক্ষণ
বুনো হাঁসের পাখার মত উড়ু উড়ু করে মন।
অথৈ জলে মাগো, মাঠ-ঘাট থৈ থৈ,
আমার হিয়ার আগুন নিভিল কৈ?
কদম-কেশর বলে, ‘কোথা তোর কিশোর’,
চম্পা-ডালে দোলে শূন্য দোলনা।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন