শ্যামা তন্বী আমি মেঘ-বরনা।
মোর দৃষ্টিতে বৃষ্টির ঝরে ঝরনা।।
অম্বরে জলদ-মৃদঙ্গ বাজাই,
কদম-কেয়ায় বন-ডালা সাজাই,
হাসে শস্যে কুসুমে ধরা নিরাভরণা।।
পুবালি হাওয়ায় ওড়ে কালো কুন্তল,
বিজলি ও মেঘ- মুখে হাসি, চোখে জল।
রিমিঝিমি নেচে যাই চল-চরণা।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
রহমান জুয়েল
শুভ জন্মদিন! 🎈
জালাল উদ্দিন রুমি
শুভ জন্মদিন! 🎈