শেয়্র্:- তোমার আঁখির কসম সাকি
চাহি না মদ আঙুর পেষা।
তোমার ও- নয়নে চাহি
ধরে গো শারাবের নেশা।।
তব মদালস ঐ আঁখি
সাকি দিল দোলা প্রাণে।
বাদল-হাওয়া এ গুলবাগে
বুলবুল কাঁদে গজল গানে।।
গোলাব ফুলের নেশা
ছিল মোর ফুলেল ফাগুনে,
শুকায়ে গেছে ফুলবন
নাহি গোলাব গুলিস্তানে।।
শুনি সাকি তোমার কাছে
ব্যথা ভোলার দারু আছে,
হিয়া কোন অমিয়া যাচে
জান তুমি, খোদা জানে।।
দুখের পসরা লয়ে
কী হবে কাঁদিয়া বৃথা,
নসিব গিয়াছে যখন,
যাক ঈমান শারাব পানে।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব