শিউলি-তলায় ভোরবেলায়
কুসুম কুড়ায় পল্লী-বালা।
শেফালি পুলকে ঝরে পড়ে মুখে
খোঁপাতে চিবুকে আবেশ-উতালা।।
ঘোমটা খুলিয়া তার পিঠে লুটায়,
শিথিল কবরী লুটিছে পায়,
নৃত্যের ভঙ্গে ফুল তোলে রঙ্গে,
আধো আঁধার বন তার রূপে উজালা।।
নিলাজ পাঁয়জোরে তার ওঠে ঝঙ্কার রিনিঝিনি,
মন কয় চিনি চিনি,
এ কি গো বন-দেবীর সতিনী।
শিশির ধরে পায় আলতার রঙ চায়,
পাখী তারি গান গায় বনে নিরালা।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন