শুভ্র সমুজ্জ্বল, হে চির-নির্মল
শান্ত অচঞ্চল ধ্রুব-জ্যোতি!
অশান্ত এ চিত কর হে সমাহিত
সদা আনন্দিত রাখো মতি।।
দুঃখ-শোক সহি অসীম সাহসে
অটল রহি যেন সম্মানে যশে,
তোমার ধ্যানের আনন্দ-রসে
নিমগ্ন রহি হে বিশ্বপতি।।
মন যেন না টলে খল কোলাহলে
হে রাজ-রাজ!
অন্তরে তুমি নাথ সতত বিরাজো।
বহে তব ত্রিলোক ব্যাপিয়া, হে গুণী,
ওঙ্কার-সংগীত-সুর-সুরধুনী!
হে মহামৌনী, যেন সদা শুনি
সে সুরে তোমার নীরব আরতি।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন