শূন্য এ-বুকে পাখি মোর আয়
ফিরে আয় ফিরে আয়।
তোরে না হেরিয়া সকালের ফুল
অকালে ঝরিয়া যায়।।
তুই নাই বলে ওরে উন্মাদ
পাণ্ডুর হল আকাশের চাঁদ,
কেঁদে নদী-জল করুণ বিষাদ
ডাকে, ‘আয় ফিরে আয়!’
গগনে মেলিয়া শত শত কর
খোঁজে তোরে তরু, ওরে সুন্দর।
তোর তরে বনে উঠিয়াছে ঝড়
লুটায় লতা ধুলায়।।
তুই ফিরে এলে, ওরে চঞ্চল,
আবার ফুটিবে বনে ফুল-দল,
ধূসর আকাশ হইবে সুনীল
তোর চোখের চাওয়ায়।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন