শূন্য আজি গুল্-বাগিচা
যায় কেঁদে দখিন হাওয়া।
রাঙা গুলের বাজার আজি
স্মৃতির কাটায় ছাওয়া।।
ধূলি-ঢাকা ফুল-সমাধি
আজি সে গুলিস্তানে
ছিল যথায় জলসা খুশির
বুলবুলির গজল গাওয়া।।
শুকনো পাতায় ছেয়েছে আজ
সাকির চরণ-রেখা,
নাহি সেথায় বঁধুর লাগি
বঁধূর আসা-যাওয়া।।
নাহি মিঠা পানির নহর
আছে পড়ে বালুচর,
এ যেন গো হৃদয়ের
ভরা-ডুবির পথ-বাওয়া।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন