সবার কথা কইলে কবি, নিজের কথা কহ।
(কেন) নিখিল ভুবন অভিমানের আগুন দিয়ে দহ।
নিজের কথা কহ।।
কে তোমারে হানল হেলা, কবি!
সুরে সুরে আঁক কি গো সেই বেদনার ছবি?
কার বিরহ রক্ত ঝরায় বক্ষে অহরহ!
নিজের কথা কহ।।
(কোন) ছন্দোময়ীর ছন্দ দোলে তোমার গানে গানে,
তোমার সুরের স্রোত বয়ে যায় কাহার প্রেমের টানে গো
কাহার চরণ পানে?
কাহার গলায় ঠাঁই পেল না বলে
(তব) কথার মালা ব্যথার মতো প্রতি হিয়ায় দোলে।
(তোমার) হাসিতে যে বাঁশি বাজে, সে তো তুমি নহ!
নিজের কথা কহ।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন