কাজী নজরুল ইসলাম

কবিতা - সখি বোলো বঁধূয়ারে নিরজনে

কাজী নজরুল ইসলাম
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ গান

সখি, বোলো বঁধূয়ারে নিরজনে।
দেখা হলে রাতে ফুলবনে।।

কে করে ফুল চুরি জেনেছে ফুলমালি,
কে দেয় গহিন রাতে ফুলের কুলে কালি
জেনেছে ফুলমালি গোপনে।।

কাঁটার আড়ালে গোলাবের বাগে
ফুটায়েছে কুসুম কপট সোহাগে,
সে কুসুম-ঘেরা মেহেদির বেড়া,
প্রহরী ভোমোরা সে কাননে।।

ও পথে চোর-কাঁটা, সখি, তায় বলে দিও,
বেঁধে না বেঁধে না লো যেন তার উত্তরীয়!
এ বনফুল লাগি না আসে কাঁটা দলি,
আপনি যাব আমি বঁধুয়ার কুঞ্জ-গলি!
বিকাব বিনিমূলে ও-চরণে।

পরে পড়বো
১৩২
মন্তব্য করতে ক্লিক করুন