সখি ঐ শোনো বাঁশি বাজে।
মন লাগে না গৃহ-কাজে।।
কত সুরে কত ছলে
বাঁশিতে সে কথা বলে,
মোর মন প্রাণ ছুটে চলে
যথা বাঁশি বাজে বন-মাঝে।।
এপারে ঘরে ননদী,
ওপারে যমুনা নদী,
কেঁদে মরি নিরবধি
যাইতে পারি না লাজে।।
সখি কেন সে বাঁশিতে সাধে
নিশিদিন রাধে রাধে,
প্রাণ গুমরি গুমরি কাঁদে
হৃদে এনে দে রাখাল-রাজে।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন