সুরের ধারার পাগল-ঝোরা
নামিল সখি মোর পরানে।
যেন কাহারবায় গজল কে গায়
সাকির সাথে গুল্-বাগানে।।
ভরি মোর নিশীথ নিঝুম,
বাজে নূপুর কার রুমুঝুম্,
মোর চোখে নাহি ঘুম,
পাষাণ টুটে লো যায় ছুটে।
মন-তটিনী মোর সাগর পানে।।
পান্সে চাঁদের জোছনাতে ঐ বেলের কুঁড়ি মুঞ্জরে,
মোর মন যেতে চায় ফুল-বিছানো বকুল-বীথির পথ ধরে।
আজ চাইবে যে, দিব তাকে
সেই ফুল ছুঁয়ে এই আপনাকে,
বাহির আমায় ডাক দিয়েছে আর কি ঘরে মন থাকে।
অরুণ-রাগে হৃদয় জাগে,
ভাসিয়া যাব নৃত্যে গানে।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন