তব চলার পথে আমার গানের ফুল ছড়িয়ে যাই গো
ফুল ছড়িয়ে যাই।
তারা ধূলায় পড়ে কাঁদে, বলে, ‘তোমার পরশ হতে চাই গো
আলতা হতে চাই!’
ওরা রাঙা হয়ে অনুরাগের রসে
তোমার চরণ-তলে পড়ে খসে,
ওদের দলে যেয়ো না যদি হয় বক্ষে তোমার ঠাঁই গো!!
ওরা বুক পেতে দেয় পায়ের কাছে, অশ্রু-টলমল
বলে, ‘ধূলির পথে চলো না গো, ফুলের পথে চল!’
(তুমি) চরণ ফেলে কেন ভয়ে ভয়ে,
বিরহ মোর ফুটেছে ফুল হয়ে,
কাঁটা আছে আমার বুকে, ফুলে কাঁটা নাই গো।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন