তরুণ প্রেমিক! প্রণয়-বেদন
জানাও জানাও বে-দিল্ প্রিয়ায়।
ওগো বিজয়ী! নিখিল-হৃদয়
কর কর জয় মোহন মায়ায়।।
নহে ঐ এক হিয়ার সমান
হাজার কা’বা হাজার মস্জিদ;
কি হবে তোর কা’বার খোঁজে,
আশয় খোঁজ তোর হৃদয়-ছায়ায়।।
প্রেমের আলোয় যে দিল্ রোশন্
যেথায় থাকুক সমান তাহার-
খোদার মস্জিদ মুরত্-মন্দির
ঈসাই-দেউল, ইহুদ-খানায়।।
অমর তার নাম প্রেমের খাতায়
জ্যোতির্লেখায় র’বে লেখা,
নরকের ভয় করে না সে,
থাকে না সে স্বরগ-আশায়।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন