কাজী নজরুল ইসলাম

কবিতা - ত্রাণ কর মওলা মদিনার

কাজী নজরুল ইসলাম
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ধর্মীয় কবিতা

ত্রাণ করো মওলা মদিনার
উম্মত তোমার গুনাহ্গার কাঁদে।
তব প্রিয় মুসলিম দুনিয়ার
পড়েছে আবার গুনাহের ফঁদে।।
নাহি কেউ ঈমানদার, নাহি নিশান-বর্দার,
মুসলিম জাহানে নাহি আর পরহেজগার
জামাত শামিল হতে যায় না মসজিদে,
পড়ে নাকো কোরআন, মানে না মুরশিদে।
ভুলিয়াছে কলমা শাহাদত
পড়ে না নামাজ ঈদের চাঁদে।।
নাহি দান খয়রাত, ভূলে মোহ-ফাঁসে
মেতে আছে সবে বিভব-বিলাসে,
বসিয়াছে জালিম শাহি তখতে তব
মজলুমের এ ফরিয়াদ আর কারে কব।
তলওয়ার নাহি নাহি আর
পায়ে গোলামির জিঞ্জির বাঁধে।।

পরে পড়বো
৮৪
মন্তব্য করতে ক্লিক করুন