তুমি বর্ষায়-ঝরা চম্পা,
তুমি যূথিকা অশ্রুমতী।
তুমি কুহেলি-মলিন ঊষা
তুমি বেদনা-সরস্বতী।।
কদম-কেশর-কীর্ণা
তুমি পুষ্প-বীথিকা শীর্ণা,
হলে ধরণিতে অবতীর্ণা
ক্ষীণ তারকা স্নিগ্ধ জ্যোতি।।
মন্দস্রোতা মন্দাকিনী
তুমি কি অলকানন্দা,
আঁধারের কালো-কুন্তল-ঢাকা
তুমি কি ধূসর সন্ধ্যা?
পাষাণ-দেবতা-চরণে
তুমি মরেছ অমর মরণে,
তুমি অঞ্জলি ঝরা কুসুমের
তুমি ব্যর্থ ব্যথা-আরতি।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন