তুমি প্রভাতের সকরুণ ভৈরবী,
শিশির-সজল ভোরের আকাশে ভাসে
তোমারি উদাস ছবি।।
বিষাদ গভীর কার কল্পনা
রূপ ধরে তুমি ফের আনমনা।
তোমারই মুরতি ধেয়ায় স্বপনে
বিরহী সুরের কবি।।
তুমি ধরা দিতে যেন আস নাই ধরণিতে
একা-একা খেলা খেল সারাবেলা
সাথীহীন তরণিতে।
আঘাত হানিয়া সে কোন নিঠুর
জাগাবে তোমাতে আশাবরী সুর
পাষাণ টুটিয়া গলিয়া পড়িবে অশ্রুর জাহ্নবী।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন