কবিতা — সেই পাখিটা

হঠাৎ দেখি এক যে পাখি
বসে আছে ডালে
আনমনে
গাইছে না গান
চাইছে না কেন
উত্তর দেবে কোন জনে?
এমনি সময় হঠাৎ করে
গাছ হতে তার একটু দুরে
চমকে উঠে আলোর ঝিলিক
উঠলো নেচে সেই পাখিটা
গাইলো গান তার বাকিটা
সেই সুরেতে দিগবিদিগ
জাগলো নেচে, গাইলো বেঁচে

৩৫৭ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা