চালিয়ে যাও লড়াই
( ভারতবর্ষ তথা গোটা বিশ্বে বাংলা ভাষায় সর্বাধিক সনেট রচয়িতা এটি পেত্রার কার ছন্দে লেখা সনেট।)

জীবনের পথে-পথে বাধা শত-শত
সব বাধা ঠেলে লক্ষ্যে পৌঁছাতেই হবে,
এর জন্য অনেক কিছু হারিয়ে যাবে,
বন্ধু তুমি আরও যন্ত্রণা পাবে কত,
তবু লড়তে হবে ঠিক বীরের মত,
মনটাকে সব সময় বড়ো করবে,
গোটা পৃথিবীটাকেই আমার ভাববে,
নিন্দা করে যাবেই নিন্দুক আছে যত।


হয়তো সময়ে তোমার মূল্য পাবে না,
তোমার কর্মে অবিচল থাকবে ভাই,
ধৈর্য্য না ধরলে বিফল হবে সাধনা,
সৎ পথে চালিয়ে যেতে হবে লড়াই।

ওরা নীচ বলে তুমি কেন যাবে নীচে?
মৃত্যুর পর কেবল মানুষরা বাঁচে।