তুমি আমার স্বর্গ
( ভারতবর্ষ তথা গোটা বিশ্বে বাংলা ভাষায় রচিত সর্বাধিক সনেট রচয়িতা এটি পেত্রাকার ছন্দে লেখা সনেট।)
প্রিয়তমা তুমি আমার সোনার খনি,
ওগো তুমি আমার ভালবাসার ঘর,
তুমি আমার সুখ-শান্তি পরশ মণি,
তোমার মুখটি রাখি বুকের ভিতর,
অমর প্রেম হয়নি পাঁচ কানাকানি,
বিশ্বের সেরা মুখ আছে শুধু তোমার,
তুমিই আমার স্বর্গ, আজ সেটা জানি,
তুমি থাকলে কোন কিছু চাই না আর।
ওগো সোনা-মোনা, মন-প্রাণ, ওগো সাথী,
তুমি ছাড়া কিচ্ছু ভাবতে পারি না আমি,
ওগো মনে-মনে আমি কত মালা গাঁথি,
শুধুই ভাবি, কবে হব তোমার স্বামী?
তোমার মিষ্টি পরশে জীবন কাটাব,
প্রতিটা রাতেই দেখো বাসর সাজাব।