অমরতা
শংকর ব্রহ্ম
কালের প্রবল স্রোতে মানুষ হারিয়ে যায় একদিন ঠিকই
কিন্তু মানবতা থেকে যায় তার অমরতা পায়
একটি জীবন হয়তো মৃত্যুর কাছে
সাময়িক হেরে যেতে পারে
অথচ সমগ্র মানব জীবন মৃত্যুকে অবহেলা করে
জীবনের জয়গান গেয়ে যায় চিরকাল ধরে।
কিন্তু মানবতা হারায় যদি হীন স্বার্থের কারণে
আমাদের জীবন যাপন থেকে
তাহলে মৃত্যুকে তুচ্ছ ভেবে
মানুষ আর অমরতা খুঁজবে কোথায়?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
রবীন্দ্রনাথ ঠাকুর