এলেবেলে কাব্য
শংকর ব্রহ্ম

১).

প্রতিষ্ঠানের আনুকূল্য থাকা সত্ত্বেও
একটি মানুষ হারিয়ে যায়,
অন্য মানুষ দাঁড়িয়ে থাকে নিজস্বতার
শক্ত পায়, চোরা গোপন বালি কাদায়
তবু প্রতিষ্ঠানের নোংরা কাদা জল
মাখে না তার পবিত্র গায়।

২).

তোমায় দেখে লাগল কী যে মিষ্টি
প্রকৃতির এক অনাসৃষ্টি মনেহয়,
শুধু কি তাই? মিষ্টি শুধুই নয়
যেন সৃষ্টির এক অপার বিস্ময় !

লিখে ছিলাম কিছু এলে-বেলে কাব্য
জানি না এর গুণমান কি দিয়ে মাপব?
তাই পাঠকের কাছে তা সন্তর্পণে রাখি
সার কিছু আছে নাকি সবটাই ফাঁকি?