জানি কোনদিন
শংকর ব্রহ্ম
তোমাকে যা ভালবাসি
এত প্রেম কাউকে আমি দিইনি কখনও
অথচ কোনদিনও বলিনি তোমায়
আজকাল বিলাসী বাতাস এসে ছোঁয় না আমায়
আপ্লুত হৃদয় নিয়ে কোনদিনই পাশাপাশি বসি না
সব কিছু যেন আজ নিয়ম মাফিক
বয়স বাড়ছে তাই মনের অন্তিম অস্থিরতা নিয়ন্ত্রণে রেখে
ভদ্রতার মুখোশে ঢাকি এই পোড়া মুখ।
এ'পথ আমার নয় এইসব নির্ভেজাল সুখ এসে
আমার নিকটে যেন অসুখের রূপ নিয়ে ধরা দেয় শেষে কাছে আসে ভালবাসে শুধু আর কিছু নয়
জানি কোনদিন পাশাপাশি বসে
কোন কথা বলা আর হবে না আমার
কোনদিনই হাত ধরে হাঁটবো না পথে
আর কোনদিনও বুক ছুঁয়ে বলব না তার প্রতিজ্ঞা আমার
শংকর ব্রহ্ম জনপ্রিয় লেখাগুলো
আমি
৯৫৯ বার পঠিত
বিভ্রম - ৩.
৮৭০ বার পঠিত
পাখি আমার পাখি
৭৪০ বার পঠিত
ঘোড়ার ডিম
৬৯৯ বার পঠিত
জাপানি কবিতা
৬৩২ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ