অভ্যাস বসত
শংকর ব্রহ্ম

কম তো ছিল না বলার মতো কথা
তবু নীরবতা রক্তে ঢুকে গেছে আমাদের
কতটা ক্ষোভ জমা হলে বুকে
বিস্ফোরণ ঘটে যেতে পারে ছিল না তো জানা
তাই অন্ধকারে ফুঁ দিয়ে যাচ্ছি অভ্যাস বসত
আগুন কিছুটা উস্কে রাখার জন্য।

প্রজাতন্ত্র দিবস আজ কথার কথা শুধু
তরুণ প্রজন্ম এতে পায় না কোন মধু

২৬শে জানুয়ারী একটা লাল মার্কা দিন
মদমাংস চুটিয়ে টেনে,স্ফূর্তিতে হয় লীন

নেতা মন্ত্রী থেকে সবাই, বুড়ো হাবড়া,দামড়া
দিনটাকে এলেবেলে করার কারণ আমরা।