শীত এসেছে, শীত এসেছে,
শীতের বাড়ি কই?
চিঁড়া দেবো, মুড়ি দেবো,
দেবো ধানের খই।
সবুজ পাতায় মুক্তো দানা
শিশির ফোঁটা ঝরে,
শীত রানীরই প্রবল শীত
আটকে রাখে ঘরে।
রাতের বেলা লেপের তলে
উষ্ণ মোরা পাই,
শীতের দেশের রূপকথাতে
হারিয়ে মোরা যাই।
সকাল বেলা মাঠের ঘাসে
শিশির বিন্দু হাসে,
মুক্তোর মতো ঝলমলিয়ে
রোদের ছোঁয়ায় ভাসে।
মায়ের হাতের ভাপা পিঠায়
মিষ্টি রোদের ঘ্রাণ,
সকাল বেলা রোদে বসে
জুড়ায় সবার প্রাণ।
সর্ষে ক্ষেতে ফুল সেঁজেছে
হলদে ফুলের হাসি,
প্রকৃতি আজ বাজিয়ে শোনায়
শীতের মোহন বাঁশি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী