তুমি সরে যাচ্ছো শেষ দেয়ালের দিকে। চেয়ে দ্যাখো
আর কোনো জায়গা নেই সরে দাঁড়াবার, দ্বিধাহীন
দাঁড়াও আয়নার সামনে- এ ন্যাংটো সত্যকে করো ফেস্।
স্থির হও, খোলো চোখ; এখানে কোথায় আমি বলে
চেঁচিয়ে উঠো না বারবার, আমার অগাধ তৃষ্ণা আর
আমার নিরালা স্বপ্ন কারুকেই দেখছি না বলে
আয়নাকে করো না দোষী, তার সঙ্গে করো না বিবাদ।
এভাবে মানুষ ক্রমে হয়ে যায় নিজেরই অচেনা।
একি তুমি ভেঙে ফেললে বিশ্বস্ত দর্পণ! ঘরময়
দিয়েছো ছিটিয়ে পারদের মতো কবির বিষাদ।
এ বিষাদ পারবে না টাঙাতে কোথাও কোনোদিন,
কোথায় এমন যন্ত্র যার সুরে এ বিষাদ ঠিক
দেবে ধরা? চিরদিন তোমাকেই বয়ে যেতে হবে।
দর্পণের প্রতি উষ্মা প্রকাশ করার মানে নেই।
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০১৮৭ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৬৯ বার পঠিত
বাঁচতে দাও
৪১৫৯ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৫৪ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮১ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
চিত্রণ ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
বিদ্যুৎ বরণ বারিক
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ