এতদিন কী শিখেছি একে একে বলি, গুনে নাও।
মত কাকে বলে, শোনো। মত তা-ই যা আমার মত।
সেও যদি সায় দেয় সেই মতে তবে সে মহৎ,
জ্ঞানীও সে, এমনকী আপনলোক, প্রিয়। তার চাই
দু-পাঁচটি পালকলাগানো টুপি, ছড়ি, কেননা সে
আমার কাছেই থাকে আমার মতের পাশে পাশে।
না-ই যদি থাকে তত? যদি তার ভিন্ন কোনো মতি
জেগে ওঠে মাঝে মাঝে অন্য কোনো দুষ্টু হাওয়া লেগে?
তবে সেই মতিচ্ছন্ন তোমার শরীর ঘেঁষে যাতে
না আসে তা দেখতে হবে। জানবে-বা কীভাবে তাকে লোকে?
সব পথ বন্ধ করে রেখে দেব- হাঙ্গামায় নয়–
চৌষট্টি কলায়। আমি কত কলা শিখেছি তা জানো?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী