যে আমায় চেনে আমি তাকেই চিনেছি
যে আমায় ভুলে যায় , আমি তার ভুল
গোপন সিন্দুকে খুব যত্নে তুলে রাখি
পুকুরের মরা ঝাঁঝি হাতে নিয়ে বলি ,
মনে আছে , জলের সংসার মনে আছে ?
যে আমায় চেনে আমি তাকেই চিনেছি!
যে আমায় বলেছিল , একলা থেকো না
আমি তার একাকিত্ব অরণ্যে খুঁজেছি
যে আমায় বলেছিল , অত্যাগসহন
আমি তার ত্রাগ নিয়ে বানিয়েছি শ্লোক
যে আমার বলেছিল , পশুকে মেরো না
আমার পশুত্ব তাকে দিয়েছে পাহারা!
দিন গেছে , দিন যায় যমজ চিন্তায়
যে আমায় চেনে আমি তাকেই চিনেছি!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন