ওগো নারীবাদী তীব্র লেখনী
একটিবার কি কোমল আননে
চেয়ে দেখবে না, এই নতজানু
হাত-জোড় করা পুরুষ পাপীকে?
ওগো নারীবাদী তেজি তর্জনী
একটি বার কি যুদ্ধ থামিয়ে
চেয়ে দেখবে না পুরুষ ছাড়িয়ে
অপৌরুষেয় মেঘসম্ভার?
হে অভিমানিনী, ঘোর অরণ্যে
ঝড়ে নেচে ওঠে যে-সব বৃক্ষ
তারা কি পুরুষ অথবা রমণী?
ভোরের আলোয় কারা খেলা করে?
মাটির দাওয়ায় আছড়ে পিছড়ে
কাঁদছে শিশুটি, বাতাসে ভাসছে
শিমুল তুলোর যাযাবর বীজ
ছিন্ন পাতায় কোন ইতিহাস?
এ সবই আসলে পুরুষের ফাঁদ?
তোমার চক্ষু ফেরাতে চাইছে?
মুখোশের ঠোঁটে শান্তির বাণী
আড়ালে শানিয়ে চলেছে অস্ত্র?
হায়রে যুদ্ধ, কাগজ যুদ্ধ
কোনটা সত্য, কোনটা ছলনা?
তবু ওরা লেখে প্রেমবন্দনা
তুমি কি শুধুই রণসংগীত?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন