কবিতা — রাষ্ট্রের বিপরীতে

সে আমার দিকে ত্রাস ছুঁড়ে দেয়
আমি তার দিকে ছুঁড়ে দিই বসন্ত।
সে আমার মুখে জেলখানা খোলে
আমি তাকে দিই সর্ব সহজ অনন্ত।

রাষ্ট্র হৃদয়হীন এবং দু-চোখে অন্ধ
আমার কাব্য দেবে তার চোখে দৃষ্টি।
শ্রেণীপরায়ণ রাষ্ট্র আনছে বিভেদ
তার বিপরীতে চলবে আমার সৃষ্টি।

২৪৯ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা