তোমাকে গভীর ভালোবাসবার আগে
আমার সঞ্চয়ে ছিল বিকট শূন্যতা --
যেনবা শ্রেষ্ঠীর ঘরে নমিত পতাকা,
তরুণ শবের পাশে যুবতীরা জাগে।
তোমাকে গভীর ভালোবাসবার আগে
আমার ফলকে ছিল অংকের ভিন্নতা --
যেনবা মাটির তলে সামান্য যা রাখা
মুহূর্তেই মহাজন গ্রাস করে তাকে।
তোমাকে গভীর ভালোবাসবার পরে
আমার জাহাজ পায় সমুদ্রের স্বাদ;
তোমার বন্দরে আছে পণ্য থরে থরে
এবং সেখানে নেই বাণিজ্যে বিবাদ।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী