তোমাকে সাক্ষাৎ জেনে দানপত্রে দিলাম স্বাক্ষর।
নিতান্ত গরীব নই, সঞ্চয় সামান্য নয় এ কয় বৎসরে।
আমার সিন্দুক খুলে দ্যাখো তুমি আছো থরে থরে
তোমার রাজত্বকালে প্রচলিত সোনার মোহর।
উজ্জ্বল উৎকীর্ণ তুমি, সিংহাসন আমার সংগমে,
তোমার বাঁ হাতে আছে তরবারি, দক্ষিণে ঈগল,
বুঝিবা বাতাস বয়, তাতে ওড়ে তোমার আঁচল,
অন্য পিঠে লেখা সন পরিচয় সুতীক্ষ্ণ কলমে।
এখনো ভুলিনি আমি অপেক্ষায় উষর প্রান্তর
কোমল লাঙলে চষে অবিরাম যে শস্য করেছি,
যে শ্রম দিয়েছি আমি বিনিময়ে মজুরি পেয়েছি,
আমাকে দিয়েছ তুমি কবিতার গাঢ় কন্ঠস্বর।
পুত্র নয়, কন্যা নয়, তোমারই এ উত্তরাধিকার,
সকল রাজস্ব জমা, বস্তুত এ অস্তিত্ব আমার।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন