কবিতা — ভালবাসার রংতুলি

বুধবার, ২৬ মার্চ ২০২৫ প্রেমের কবিতা, বিবিধ কবিতা

আমি তোমাকে যতখানি ভালবাসি ততখানি ভাল আর কেউ তোমাকে বাসেনা।তোমাকে ভালবাসি বলেই আকাশ সত্য, বাতাস সত্য, নদীর পানি সত্য,এমন কোন সত্য নেই যা সত্য নয়।তোমাকে ভালবাসি বলেই চাঁদকে চাঁদ মনে হয়, সূর্যকে সূর্য ।তোমাকে ভালবাসি বলেই ছোট ছোট মাছগুলো হাঁটছে, তোমাকে ভালবাসি বলেই কুমিরগুলি লাফাচ্ছে।তোমাকে ভালবাসি বলেই ছাদনাতলায় জমে ওঠে ঘাস, তোমাকে ভালবাসি বলেই বাদনাতলায় জল বারমাস।তোমাকে ভালবাসি বলেই শূয়োরগুলো শূয়োরের গোস্তো খায়, তোমাকে ভালবাসি বলেই কুকুর” কুকুরের গোস্ত খায়।তোমাকে ভালবাসি বলেই হয়না এমন কিছু নেই এ পৃথিবীতে। তোমাকে আমি কতখানি ভালবাসি তা যদি একবার জানতে।

৩২০ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা